ইসেট অ্যান্টিভাইরাস দিচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি

১৭ অক্টোবর, ২০২২ ১৯:৩২  
ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারসহ স্মার্ট ডিভাইসের সাইবার সুরক্ষা নিশ্চিতে অন্যতম হাতিয়ার অ্যান্টিভাইরাস। সেই অ্যান্টিভাইরাসে সবার আকর্ষণ বাড়াতে এবার ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি অফার নিয়ে এসেছে ইসেট অ্যান্টিভাইরাস। সোমবার বাংলাদেশে ইসেটের সরবরাহকারী প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। প্রতিষ্ঠানটি জানায়, ডেস্কটপ বা ল্যাপটপের সুরক্ষায় কোনো গ্রাহক ইসেট অ্যান্টিভাইরাস কিনলে সঙ্গে উপহার হিসেবে পাবেন আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি। গ্রাহক এই দুই দল থেকে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি দলের জার্সি নিতে পারবেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশের বাজারে গ্রাহকদের জন্য সুলভ মূল্যে ইসেট অ্যান্টিভাইরাস বাজারজাত করা হচ্ছে। স্টক থাকা পর্যন্ত জার্সির এই অফারটি কার্যকর থাকবে। প্রসঙ্গত, ইসেট স্লোভাকিয়াভিত্তিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার।